নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুরে সাপের কামড়ে উজ্জল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শ্রীরামপুর গ্রামের এছান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উজ্জল মিয়াকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করা হয়।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হলে ভৈরব এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বর্তমানে উজ্জল মিয়ার মরদেহ তার নিজ গ্রাম শ্রীরামপুরে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



