দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরি আঘাতে রক্তাক্ত
দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরি আঘাতে রক্তাক্ত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
রবিবার (১৯ এপ্রিল) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবাইকান্দি গ্রামে এক চায়ের দোকানদারকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তি মো. বাচ্চু মিয়া (পিতা: মৃত হেলিম মিয়া)। তিনি স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকানে অবস্থানকালে একই এলাকার ইমরান (৪০), পিতা: রুকুন উদ্দিন, মাতাল অবস্থায় এসে নেশার টাকা জোগাড়ের জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে কোমর থেকে ছুরি বের করে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগে ভর্তি করে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে পুনরায় হামলার চেষ্টা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি ইমরান হোসেন (৪০), পিতা: রুকুন উদ্দিন। এছাড়া রুকুন উদ্দিন (৬০), পিতা: মৃত রজব আলীসহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

