শুক্রবার ৫ জুন, ২০২৬

দুলারহাট থানার নব নিযুক্ত অফিসার্স ইনচার্জ এর সাথে প্রেসক্লাব দুলারহাট কমিটির সৌজন্যে সাক্ষাৎ

11 April, 2026 10:15:48
দুলারহাট থানার নব নিযুক্ত অফিসার্স ইনচার্জ এর সাথে দুলারহাট প্রেসক্লাব কমিটির সৌজন্যে সাক্ষাৎ

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

আজ ১১ এপ্রিল, রোজ শনিবার দুলারহাট থানার নব্য যোগদানকৃত অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসির আরাফাত চৌধুরীর সাথে প্রেসক্লাব দুলারহাটের নব নির্বাচিত কমিটির সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দুলারহাট থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাব দুলারহাটের সভাপতি মোঃ সামসুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিবলুর নেতৃত্বে কমিটির সদস্যরা ওসিকে শুভেচ্ছা জানিয়ে নব গঠিত কমিটির তালিকা হস্তান্তর করেন।
সৌজন্য সাক্ষাৎকালে দুলারহাট থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের সাথে পুলিশের সমন্বয়, মাদক ও অপরাধ দমন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকরা সবসময় কাজ করবে এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করে যাবে।
এ সময় অফিসার্স ইনচার্জ মোঃ ইয়াসির আরাফাত চৌধুরী প্রেসক্লাব দুলারহাটের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুলারহাট থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক থানা হিসেবে গড়ে তুলতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুলারহাটের সদস্য মোঃ মেহেদী হান্নান পাটোয়ারী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ নুর হোসেন ও মোঃ শহিদুল ইসলাম সুমন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport