দলীয় স্লোগানযুক্ত ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন: ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / অপরাধ / বিস্তারিত

দলীয় স্লোগানযুক্ত ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন: ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি

7 November 2026, 11:30:36

দলীয় স্লোগানযুক্ত ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন: ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি

​মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

​উপজেলার ০৬ (ছয়)টি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে শনিবার (০৭ নভেম্বর ২০২৬ খ্রি.) সকাল ১০ ঘটিকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির সামনের সারিতে নেতৃত্ব দেন উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ।

​কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, কাঠালিয়া থানায় কর্মরত অবস্থায় ওসি মো. আবু নাছের রায়হান আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ করে তাঁর এই বদলির আদেশ জনমনে বিরূপ প্রভাব ফেলেছে। অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুশিয়ারি উচ্চারণ করেন।

​এ সময় বিক্ষোভ মিছিলে ও প্রদর্শিত ব্যানারে দলীয় স্লোগানসহ “বাংলাদেশ জিন্দাবাদ”, “জনাব, মো: আবু নাছের রায়হান এর বদলী জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন” এবং “বদলী জনিত আদেশ প্রত্যাহার চাই, করতে হবে” কথাগুলো ফুটিয়ে তোলা হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।

​তবে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, “বদলি সরকারি চাকরির একটি নিয়মিত অংশ। এতে দলীয় কোনো বিষয় নেই, তাই বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় কর্মসূচি দেওয়া হয়নি।যারা এটি করেছেন এটি তাদের নিজস্ব কর্মসূচি।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard