তাড়াশে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / চাকুরী / বিস্তারিত

তাড়াশে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

11 May 2026, 9:03:53

তাড়াশে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), তাড়াশ শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তারা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু বিভিন্ন সময় তাদের পেশাগত কাজে বাধা, হয়রানি ও অনিরাপদ পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে।
তারা আরও বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি।” তাই তাদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
এ সময় ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: