ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান
ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান
বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল সবাই মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ডিমলার আয়োজনে ডিমলা আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা.মোঃ রাশেদুজ্জামান, ডিমলা থানা (তদন্ত) ওসি দিবাকর অধিকারী,সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি উপজেলা বিএনপির অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম,উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল এবং সাবেক ছাত্রদল সভাপতি আশিক উল ইসলাম লেমন প্রমুখ।
বক্তারা বলেন প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্রনাথ রায়।
উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

