সোমবার ২৯ জুন, ২০২৬

ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

28 June, 2026 11:12:16
ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মিলানুজ্জামান (মিন্টু), ডা. রেজাউল করিম প্রামানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৯ হাজার ৫৭১ জন শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের পাশাপাশি নির্ধারিত অস্থায়ী কেন্দ্রগুলোতেও ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের, ১২-৫৯ মাসের শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়।
ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদুজ্জামান বলেন ৬থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের পাদুর্ভাব এক শতাংশ নিচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে এমসিজিএল-ল্যাম্ব।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport