ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইয়াবাসহ গ্রেফতার এক
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইয়াবাসহ গ্রেফতার এক
নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. নজমুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক আসামি পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২১ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশ রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের শ্রী সুশেন সরকারের ঝালাইয়ের দোকানের সামনে থেকে মো. নজমুল ইসলাম ওরফে সাদ্দামকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. নজমুল ইসলাম ওরফে সাদ্দাম রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. জাভেদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশের অপর এক সন্দেহভাজন আসামি উত্তর বঠিনা গ্রামের মো. শুকরু (৩৫) পলাতক রয়েছেন।
এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ০৮/৪৬, তারিখ: ২১/০৬/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



