শনিবার ৩ অক্টোবর, ২০২৬

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

2 October, 2026 1:41:50
টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক পাচারকারীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard