ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিষখালী নদীতে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ
ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিষখালী নদীতে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ
মোঃ ইমরান মুন্সি, নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর প্রেরিত দুটি আলাদা পত্রে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ঝালকাঠি-১ (কাঠালিয়া) আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল, গত ১৫ জুলাই ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা প্রদান করা হয়।
১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: কাঠালিয়া উপজেলা সদরে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষখালী নদীতে আধুনিক সেতু: কাঠালিয়া উপজেলার কছুয়া টু বেতাগী বিদ্যমান ফেরি ঘাটের স্থলে বিষখালী নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উক্ত উন্নয়ন কাজগুলোর অগ্রগতি প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার চিকিৎসা ব্যবস্থা ও যোগাযোগ খাতের আমূল পরিবর্তন আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



