বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

ঝালকাঠিতে বাস চাপায় স্কুলছাত্র নিহত

18 June, 2026 12:17:29
ঝালকাঠিতে বাস চাপায় স্কুলছাত্র নিহত

মিজানুরব রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘ’টনা’য় রাফি ডাকুয়া (১৩) নামে এক স্কুলছাত্র নি’হ’ত হয়েছে। বুধবার বিকাল ৬ ঘটিকার দিকে বাইসাইকেল যোগে ঝালকাঠি শহরে আসার পথে পিরোজপুরগামী যাত্রীবাহী শাপলা পরিবহন স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নি’হ’ত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক শাপলা বাসটি রাজাপু উপজেলার বাঘরী বাজার এলাকায় আটক করেছে রাজাপুর থানা পুলিশ। ম’র’দে’হ উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় আনা হয়েছে। ওসি তদন্ত মোঃ মেহেদী হাসান জানান আজ সন্ধা ৬.১০ মিনিটে স্থানীয়নের সংবাদের ভিত্তিতে দুর্ঘটনাস্থলে ঝালকাঠি থানা পুলিশের একটি দল গিয়ে রাস্তায় বাস চপায় পরে থাকা শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহটি ঝালকাঠি থানা হেফাজতে রাখা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহন করে ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport