সোমবার ২২ জুন, ২০২৬

ঝড়ে ক্ষতিগ্রস্ত আছিয়া কে নতুন ঘর উপহার দিলেন বিএনপি নেতা মাহমুদ

21 June, 2026 8:50:23

খায়রুল আলম নয়ন, (বিশেষ) প্রতিনিধিঃ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা আছিয়া বেগম কে টিনশেড ঘর নির্মাণ করে দিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ। ‎শনিবার ২০ শে জুন সন্ধ্যা ৬টার সময় স্থানীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘরটি উপহার হিসেবে আছিয়া বেগমের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। ‎জানা যায়, গেল মাসের ২২মে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ছমিরের বাজার এলাকার আশ-পাশে দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দ:মরুয়াদহ গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগমের(৭৯) বসত ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে পড়ে। এতে তার টিনশেড ঘরটি দুমরে মুচড়ে গিয়ে, ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এমন খবর শুনে মাহমুদ ইসলাম প্রামানিক মাহমুদ তাৎক্ষণিক ভাবে মুঠোফোনে খোঁজখবর নেন। এবং পরে গত ৩০ মে দুপুরে আছিয়া বেগমের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাত করে নতুন ঘর র্নির্মাণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আছিয়া বেগমের জন্য নতুন টিনশেড ১৮ ফুট দৈর্ঘ্যে এবং ১৪ ফুট প্রস্থের ঘর নির্মাণ করেন। এই ঘর পেয়ে খুশিতে আত্মহারা আছিয়া বেগম।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport