জলবায়ু সুরক্ষায় ঈশ্বরগঞ্জের রাজিবপুরে জামায়াত প্রার্থীর বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু সুরক্ষায় ঈশ্বরগঞ্জের রাজিবপুরে জামায়াত প্রার্থীর বৃক্ষরোপণ কর্মসূচি

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮নং রাজিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৮নং রাজিবপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ তানহার আলীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮নং রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ তানহার আলী ,অধ্যক্ষ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঈশ্বরগঞ্জের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারি জেনারেল
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মো. মাহবুব আলম হিমেল, ইউনিয়নের রুকনবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: