বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬

চুরি, নির্বাচন ও বণিক সমিতির দায়িত্বহীনতার প্রতিবাদে পরশুরাম বাজারে ব্যবসায়ীদের মানবন্ধন

24 June, 2026 3:30:27
চুরি, নির্বাচন ও বণিক সমিতির দায়িত্বহীনতার প্রতিবাদে পরশুরাম বাজারে ব্যবসায়ীদের মানবন্ধন

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি:

বাজারের দোকানে চুরির ঘটনা ও কথিত বণিক সমিতির দায়িত্বহীনতার প্রতিবাদে পরশুরাম বাজারের ব্যবসায়ীরা মানবন্ধন করেছেন। ২৪ জুন /বুধবার উপজেলা গেইটে সামনে ফেনী বিলোনিয়া রোডে “পরশুরাম বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ” এর ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জয়নাল আবদীন রফির পরিচালনায়
মানবন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুব্রত সাহা মিন্টু বিশ্বাস, মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন, পরশুরামের কথিত বণিক সমিতি দায়িত্ব পালনে ব্যর্থ। বাজারের দোকানপাটে চুরি বেড়ে গেলেও কমিটি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মানবন্ধনে চুরির শিকার ব্যবসায়ীগণ তাদের দোকানে চুরি হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, রাতের বেলায় তার দোকানের মালামাল চুরি হয়ে গেছে। থানায় জিডি করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি ।

বক্তারা চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে তারা দ্রুত বণিক সমিতির নির্বাচন আয়োজনের দাবি তোলেন। নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচিত হলে বাজারের সমস্যা সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মানবন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানবন্ধন শেষে তারা প্রশাসনের কাছে ৭ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুমকির দেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport