চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ
চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ
চিতলমারি প্রতিনিধি:
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও চলাচল সহজ করতে বাগেরহাটের চিতলমারীতে ১২ জন প্রতিবন্ধী ও শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক উপকরণের গুরুত্ব অপরিসীম। সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান আছাদ। চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হুইল চেয়ার পাওয়া প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসন জানায়, মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



