চিতলমারীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
চিতলমারীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
প্রিন্স হালদার, চিতলমারী প্রতিনিধিঃ
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দিবসটি সফল ও মর্যাদাপূর্ণভাবে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রস্তুতি সভায় শহীদ সাবিবর মল্লিক ও শহীদ জসিম ফকিরের বাবা তাঁদের সন্তান হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের বক্তব্যে সভাকক্ষে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী এবং এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাকা মিয়া।
বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্মরণে আয়োজিত কর্মসূচিগুলো সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



