চিতলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের উদ্বোধন
চিতলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের উদ্বোধন
চিতলমারী প্রতিনিধিঃ ২৯ আগস্ট শুক্রবার ২০২৫।
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন কেক ও ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়।
এসময় উপস্থিত ছিলেন— বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিআইএমও ডাঃ রিয়ামাত আজীম রাকাত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ এম. আর. ফারাজী ও ডাঃ আড়ংগ দেব প্রিন্স, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ মোছাঃ পারুল আক্তার, ডেন্টাল বিভাগের ডাঃ সালমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত হালদার ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রিয়াজুল হক তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন— ব্র্যাক অফিসার মোঃ নাজিম উদ্দীন, চিতলমারী ইসলামিক ফাউন্ডেশনের সুপার মাওলানা এস. এম. ইদ্রিসুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক কে. এম. রাজু আহমেদ, প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শিশির কুমার মজুমদারসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

