চাকরি ও পেশাগত কারণ দেখিয়ে জামায়াতের পদ ছাড়লেন কাঠালিয়ার যুব সেক্রেটারি মো. নিজাম উদ্দিন
চাকরি ও পেশাগত কারণ দেখিয়ে জামায়াতের পদ ছাড়লেন কাঠালিয়ার যুব সেক্রেটারি মো. নিজাম উদ্দিন
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠী প্রতিনিধি:
চাকরি ও পেশাগত কারণ দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলার যুব সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন মো. নিজাম উদ্দিন। তিনি পেশায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
গতকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি রাজনীতি থেকে অবসরে যাওয়ার এই ঘোষণা দেন।
লাইভে তিনি উল্লেখ করেন, শিক্ষকতা পেশার দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ায় এবং সেই পেশাগত দায়িত্বের প্রতি পূর্ণ মনোনিবেশ করার লক্ষ্যেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এদিকে, তার এই পদত্যাগ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি মনে করছেন যে, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক চাপের মুখেই তিনি এই আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তবে এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ বা বক্তব্য এখনো গণমাধ্যমের চোখে পড়েনি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



