রবিবার ৯ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

8 August, 2026 12:14:00
চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও চেম্বার ভবন সংলগ্ন সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মো. মনিরুল ইসলাম, এম কোরাইশী মিলু, বাহারাম সহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ। উদ্বোধন শেষে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।” স্থানীয় ব্যবসায়ীরাও রাস্তা উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং বাজারে ক্রেতাদের যাতায়াত সহজ হওয়ায় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে। চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ের মধ্যেই পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ উন্নত সড়ক সুবিধা ভোগ করতে পারেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport