শনিবার ১৫ আগস্ট, ২০২৬

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

14 August, 2026 12:05:17
গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রুহুল আমিন।

আজ ১৩ ই আগষ্ট সকাল ১০টায় এমপি রুহুল আমিনের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর দ্রুত সমাধানের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিশেষ করে জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন তিনি।

বৈঠকে পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্বদেশ কুমার ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসীমউদ্দীন, ডিজিএম আব্দুল মাজেদ এবং এজিএম মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport