গাজীপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
গাজীপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মোঃ মোজাম্মেল হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলার আমরাইদ বন্ধু মহলের উদ্যোগে আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক বাদশাহ আব্দুল্লাহ। খেলাটি উপভোগ করতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান প্রধান, আলামিন, আবু সাইদ প্রধান, রবিন ও তামিম।খেলা শেষে অতিথিরা বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



