বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় হার্টের রোগে ভুগছেন সংবাদকর্মী, নেই সরকারি সহায়তা, তাদের দিকে নজর দেবে কে?

17 September, 2026 1:11:06
গাইবান্ধায় হার্টের রোগে ভুগছেন সংবাদকর্মী, নেই সরকারি সহায়তা, তাদের দিকে নজর দেবে কে?

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধায় এক সংবাদকর্মী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে। অথচ আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সহায়তা।

ভুক্তভোগী ওই সংবাদকর্মী মোঃ তহিদুল ইসলাম তুহিন (দুখু)। তিনি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

এদিকে গাইবান্ধা সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬টি পরিবারকে ৭৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে একজন জাতির বিবেক হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী দীর্ঘদিন ধরে হার্টের রোগে আক্রান্ত হয়ে ভুগছেন, সেদিকে কারো নজর নেই। নেই কোনো সহায়তা। একজন সাংবাদিক অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কিংবা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়নি।

স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা মনে করেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি অসুস্থ, অসহায় সাংবাদিকদের দিকেও সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে সমাজের সত্য তুলে ধরেন। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।

অসুস্থ সাংবাদিক মোঃ তহিদুল ইসলাম তুহিন (দুখু) এর সুচিকিৎসার জন্য সরকার, জেলা প্রশাসন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard