খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বেনাপোলের ভাবারবেড় মসজিদে বিশেষ দোয়া
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বেনাপোলের ভাবারবেড় মসজিদে বিশেষ দোয়া

মানিক হোসেন, শার্শা উপজেলা ১৫ আগস্ট শুক্রবার ২০২৫।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যশোরের ভাবারবেড় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক, ইমদাদ। বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাছুদুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি মোঃ সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম এবং কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুর জামান মির্জা, মোঃ জনি হায়দার, আতাউর রহমান, মোঃ লাফু মোড়ল, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ।
দোয়া মাহফিলে আরও অংশ নেন বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান সনি, যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: