শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

‘কোটি টাকার তক্ষক’ বেচাকেনার অভিযোগের প্রতিবাদ

3 September, 2026 8:53:45
‘কোটি টাকার তক্ষক’ বেচাকেনার অভিযোগের প্রতিবাদ

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় তক্ষক কেনাবেচার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাম আসায় প্রতিবাদ জানিয়েছেন আকবর হোসেন। তিনি দাবি করেছেন, তাঁকে জড়িয়ে প্রকাশিত অভিযোগ সত্য নয় এবং এর পক্ষে যথাযথ প্রমাণ নেই।

আকবর হোসেন বলেন, তক্ষক কেনাবেচার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া বা প্রতারণার সঙ্গে তিনি জড়িত নন। কারও সঙ্গে তাঁর অর্থ লেনদেনের অভিযোগ থাকলে এর সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এর আগে তক্ষক কেনাবেচার নামে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে আকবর হোসেন, আমিরুলসহ কয়েকজনের নাম উঠে আসে। ভুক্তভোগীদের কেউ কেউ হোয়াটসঅ্যাপে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে বিভিন্ন ধাপে টাকা নেওয়ার অভিযোগ করেন। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ভুক্তভোগী জাহিদুল ইসলামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, চাপ প্রয়োগ করে তাঁকে উল্লেখিত দুই ব্যক্তির নাম বলতে বাধ্য করা হয়েছে। তাঁর অভিযোগ, তাঁকে মারধর ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল। ভয়ে তিনি তাঁদের নাম বলেছেন; প্রকৃতপক্ষে তিনি ওই দুই ব্যক্তিকে চেনেন না বলেও দাবি করেন।

তবে জাহিদুল ইসলামের এই বক্তব্যেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard