কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি ৬০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি ৬০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
কুষ্টিয়া প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও ভারতীয় কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।
৩১ আগস্ট রবিবার ভোররাতে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজিবি, আনসার সদস্যদের সহযোগিতায় এ যৌথ অভিযান চালায়।
অভিযানে প্রায় ১১ হাজার ৫০০ কেজি চায়না দুয়ারী জাল ও ১০ হাজার কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ জালের অপব্যবহার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



