কুড়িগ্রামে অটোভ্যানে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২
কুড়িগ্রামে অটোভ্যানে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২
মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা হয়।
আটকরা হলেন—পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোলাপ হোসেন (৩২), পিতা-মো. মজিবর হোসেন, মাতা-মোছা. গোলাপি বেগম এবং একই এলাকার মো. সিরাজুল ইসলাম (২৩), পিতা-মো. আব্দুর রহিম, মাতা-ইছাতন বেগম।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানের সিটের নিচে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন ভারতীয় গাঁজা চোরাচালানের অন্যতম রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



