কলাপাড়ায় ডাকাতি শেষে নববধূকে গণধর্ষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামি গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম

কলাপাড়ায় ডাকাতি শেষে নববধূকে গণধর্ষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামি গ্রেপ্তার

5 September 2025, 11:57:22

কলাপাড়ায় ডাকাতি শেষে নববধূকে গণধর্ষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে সংঘটিত আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— লতাচাপলী এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে কাওছার, বরগুনার বামনা থানার পোটকাখালী গ্রামের জালাল প্যাদার ছেলে শওকত হোসেন রিপন ওরফে সোহাগ এবং কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার রনজিত গাইনের ছেলে আশীষ গাইন।

পুলিশ জানায়, কাওছারকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে, সোহাগ রিপনকে ঢাকার দারুস সালাম থানার বস্তি এলাকা থেকে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশীষ গাইনকে কলাপাড়া পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় স্কুলশিক্ষক তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রথমে বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ও শোকেস খুলে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নেয়।

পরে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে আমেরিকা প্রবাসী নববধূকে পাশের কক্ষে নিয়ে চারজন মিলে ভয়ঙ্করভাবে ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: