শুক্রবার ১৯ জুন, ২০২৬

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পরশুরাম জাতীয় ফল মেলার উদ্বোধন

18 June, 2026 9:35:03
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পরশুরাম জাতীয় ফল মেলার উদ্বোধন

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি, করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে দিনব্যাপী ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরশুরামের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তন এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতি উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন ভূঁইয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলজাত পণ্য এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার সুযোগ পান।
স্টল পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎস। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
এ সময় বক্তারা নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদন, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং ফল প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের লাভজনক ও আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, দিন দিনব্যাপী এ ফল মেলায় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তিবিষয়ক পরামর্শ, কৃষকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport