বৃহস্পতিবার ২১ মে, ২০২৬

কয়রায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

20 May, 2026 9:21:43
কয়রায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে বাইসাইকেল এবং অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ২৩ জন দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি ও বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, মোল্লা আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য আলহাজ মনিরুজ্জামান বেল্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মাওলা বকস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport