বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

8 September, 2026 8:37:39
কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার বাসিন্দা মুকুল সানার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে,সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা বিষয়টি তখন বুঝতে পারেননি।

কিছুক্ষণ পর জান্নাতিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

ঘটনার পর পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মাত্র ১৮ মাস বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard