কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

এ.এস.এম হামিদ হাসান,

কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মরহুম আসন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তিনি কখন এবং কীভাবে সেখানে এলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ কিছু জানাতে পারেননি। সুরতহাল অনুসন্ধানের সময় পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যার ভেতরে কিছু জামাকাপড় ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: