সোমবার ১৫ জুন, ২০২৬

কক্সবাজার জেলা সফরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান: দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন

14 June, 2026 11:29:13
কক্সবাজার জেলা সফরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান: দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন

আব্দুল হালিম বুখারী -কক্সবাজারঃ

কক্সবাজার জেলা সফরে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন, ২০২৬) তিনি কক্সবাজার জেলায় পৌঁছান এবং দিনব্যাপী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং বিএনপি মিডিয়া সেল সূত্রে তাঁর এই সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
দিনব্যাপী উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিসমূহ:
প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতিলী-মাছুয়াখালী খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি স্থানীয় একটি পথসভায় যোগদান করে বক্তব্য রাখেন। এরপর পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন। এবং মালুমঘাট সংরক্ষিত বনে চারা রোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-র শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরি উপজেলা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে তিনি কক্সবাজারের ঐতিহ্যবাহী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করেন। সবশেষে লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সুধী সমাবেশে যোগদান করে তাঁর কক্সবাজার সফর সমাপ্ত করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport