রবিবার ২৬ জুলাই, ২০২৬

কক্সবাজারে হারানো ৬০টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

26 July, 2026 9:16:44
কক্সবাজারে হারানো ৬০টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নিজাম উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার উদ্ধার করা মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে কয়েকটির জিডিতে দেওয়া মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো) নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে ফোন সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport