কক্সবাজারে স্বামীকে হত্যার পর নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক | বিডি-প্রেস 24 ডট কম

কক্সবাজারে স্বামীকে হত্যার পর নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

15 September 2025, 12:00:33

কক্সবাজারে স্বামীকে হত্যার পর নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

কক্সবাজার প্রতিনিধিঃ ১৪ সেপ্টেম্বর রবিবার ২০২৫। 
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের পর ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিহতের নাম রঞ্জন চাকমা। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক ব্যক্তি বিরেল চাকমা (৫৫) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী চিকিৎসাধীন। নিহত ও ভুক্তভোগী দুজনেরই বাড়ি রাঙামাটিতে।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, তিন দিন আগে রঞ্জন চাকমা স্ত্রীকে নিয়ে বিরেল চাকমার বাসায় উঠেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।

এর মধ্যে বিরেল চাকমা রঞ্জনের স্ত্রীকে বারবার কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। শনিবার রাতে মদ্যপ অবস্থায় রঞ্জনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে রঞ্জনের মাথায় কোপ মেরে হত্যা করেন বিরেল চাকমা। এরপর তিনি রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করেন।

পরে সুযোগ বুঝে ওই নারী ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পালিয়ে যাওয়ার সময় বিরেল চাকমাকে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: