এ+ পাওয়া শিক্ষার্থীকে বাউফল উপজেলা ছাত্রদলের অভিনন্দন
এ+ পাওয়া শিক্ষার্থীকে বাউফল উপজেলা ছাত্রদলের অভিনন্দন

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গাজীমাঝী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ+ (জিপিএ-৫) পাওয়া কৃতি শিক্ষার্থী আতিকা আক্তারকে বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ সময় তার হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এছাড়া বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি পাওয়া আরও দুই শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য ও জুলাই যোদ্ধা মো. কাউসার হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রোমান এবং সূর্যপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত জোমাদ্দার।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: