উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ছাতক-কে মাদক মুক্ত করতে চাই_এমপি মিলন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ছাতক-কে মাদক মুক্ত করতে চাই_এমপি মিলন

22 May 2026, 12:23:48

উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ছাতক-কে মাদক মুক্ত করতে চাই_এমপি মিলন

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আইন-শৃঙ্খলা সভা আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদকের সাথে বিভিন্নভাবে জড়িত যারা তাদের কাউকে যেন ছাড় দেয়া না হয়। এব্যাপারে আমরা ছাতক-কে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। মাদক ব্যবসায়ীও সেবনকারীরা যে পরিচয়ের হোক না কেন তাদের আইনের আওতায় আনা হোক। এ ব্যাপারে কারো কোন সুপারিশ যেন গ্রহণ করা না হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.মোজাহিদুল ইসলাম, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মো.আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক মো.শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ইউপি চেয়ারম্যান এড.সুফি আলম সোহেল, মো.সাইফুল ইসলাম, মো.আব্দুল হক, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, মো.নুরুল আলম, আব্দুল ওয়াদুদ, আবু বক্কর সিদ্দিক, উত্তর খুরমা ইউনিয়নের প্রশাসক সমবায় কর্মকর্তা মোহাম্মদ মহসিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,বীরমু ক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিআরডিবি চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খান ছানা, বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম মোস্তফা, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাও. রিয়াজ উদ্দিন, ঈমাম মাও. নাজমুল হোসাইন, সাংবাদিক প্রতিনিধি সহ উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ । ##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: