শনিবার ৩০ মে, ২০২৬

“আমি জনগণের সেবক, ক্ষমতার লোভ আমার নেই” — মোল্লা মুজিবুর রহমান শামীম

1 November, 2025 2:27:47
“আমি জনগণের সেবক, ক্ষমতার লোভ আমার নেই” — মোল্লা মুজিবুর রহমান শামীম

বাগেরহাট প্রতিনিধিঃ ১ নভেম্বর ২০২৫। 
“আমি ক্ষমতায় যেতে নয়, জনগণের সেবা করতেই রাজনীতি করি”— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবুর রহমান শামীম।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মোল্লা মুজিবুর রহমান শামীম তাঁর বক্তব্যে বলেন,

“উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কখনও কারও ক্ষতি করিনি, কারও অধিকার হরণ করিনি। বিদেশে বসে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনাদের জানাই— আমি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি।”

তিনি আরও বলেন,

“আমি পেশায় একজন ব্যবসায়ী, কিন্তু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। চরমোনাই পীর সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছি। আমি ‘হাতপাখা’ মার্কায় ভোট চাই, যেন সংসদে গিয়ে জনগণের অধিকার ও উন্নয়নের কথা বলতে পারি।”

স্থানীয় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব নিরসনের প্রতিশ্রুতি দিয়ে শামীম বলেন, নির্বাচিত হলে এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে— “তরুণদের আর চাকরির জন্য অন্য জেলায় যেতে হবে না।”

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন,

“আমরা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী পেয়েছি। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী যুব আন্দোলন চিতলমারী উপজেলা সভাপতি ডা. মো. নাজমুল হুদা, শাহদাত শেখ, মাওলানা সুলতান মাহমুদ খান, মুফতি রহমাতুল্লাহ জামি, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী ৫নং সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান (লিপু) শিকদার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. টুটুল মল্লিক

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জিহাদুল ইসলাম শেখ, মো. রাকিব শেখ, মো. জাহাঙ্গীর আলম মুন্সীমো. ওবায়দুর রহমান কাবুল হাওলাদার

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport