আমিনুল ইসলামের ডাকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

আমিনুল ইসলামের ডাকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন

24 November 2026, 1:51:55

আমিনুল ইসলামের ডাকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ডাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা থেকে আসা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মোটরসাইকেল শোডাউনটি নাচোল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর কবির কাজল, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ সময় তাঁরা দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard