আবুবকরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ইবরাহীম হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত
আবুবকরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ইবরাহীম হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ নুর হোসেন,চরফ্যাশন:
ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী ইবরাহীম হাওলাদারের উদ্যোগে বিকাল ৪ ঘটিকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী ইবরাহীম হাওলাদার বলেন, তিনি নির্বাচিত হলে আবুবকরপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী তাঁদের বিভিন্ন মতামত, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



