রবিবার ২৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

27 June, 2026 5:38:26
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শাহজামাল শাওন, ফুলবাড়ি,কুড়িগ্রাম :

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মানববন্ধন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ফুলবাড়ী উপজেলার প্রন কেন্দ্রের প্রধান সড়কে মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলা যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা যুব বিভাগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হালিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. শাহাজালাল সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় উদ্যোগকে আরও কার্যকর করার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা ও সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধন শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এরপর শুক্রবার ফুলবাড়ী থানা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মু. শাহাজালাল সবুজ,বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান নাঈম এবং উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী, বাইতুল মাল সম্পাদক মো. বেলাল হোসেন মাস্টার, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আমির মো. বাবুল হোসেন মাস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি রোকনুজ্জামান রতন,আব্দুল হালিম রানা সহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচির শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport