শনিবার ২৭ জুন, ২০২৬

আগামী ২৮ জুন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু হবে

25 June, 2026 7:53:49
আগামী ২৮ জুন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু হবে

এইচ এম জাকির :

গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয় | কর্মশালায় জানানো হয়, আগামী ২৮ জুন ২০২৬ দিনব্যাপি ৬ মাস ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছরের সকল শিশুকে একটা করে লাল রঙের ভিটামিন এ ক্যাম্পস্যুল খাওয়ানো হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী ৫৪টি ও অস্থায়ী ১৮৫১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি কেন্দ্রে ০২ জন করে মোট ৩৮১০ জন ভলান্টিয়ার কাজ করবে। এ ছাড়াও ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপার ভাইজার মাঠ পর্যায় কাজ করবে। এ ছাড়াও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষে থেকে ৪ টি এম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পাইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে। একই সাথে কর্মজীবী অভিভাবকদের জন্য ক্যাম্পাইনের দিনসহ ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে পরবর্তী চারদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport