অক্টোবরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি
অক্টোবরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি
ডেক্স রিপোর্টঃ ১৪ সেপ্টেম্বর রবিবার ২০২৫।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা চার দিনের ছুটির সুযোগ। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এ সুবিধা পাচ্ছেন তারা।
২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) থাকবে সরকারি সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে চলতি বছর দীর্ঘতম ছুটি উপভোগ করেছেন তারা দুই ঈদে। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন এবং ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ মেলে।
কর্মজীবনে ব্যস্ততার কারণে অনেকেই সাপ্তাহিক ছুটিতে ব্যক্তিগত কাজ সারতেই ব্যস্ত থাকেন। তবে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিললে ঘুরতে যাওয়া বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়। ফলে এমন টানা ছুটির অপেক্ষায় থাকেন চাকরিজীবীরা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



