শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর, ক্ষয়ক্ষতি প্রায় লাখ টাকা
শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর, ক্ষয়ক্ষতি প্রায় লাখ টাকা

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) ফুলবাড়ী থানায় দায়ের করা লিখিত অভিযোগে এ ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন সংগঠনের থানা শ্রম কল্যাণ কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজ।
অভিযোগ অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পূর্ব গৌরীপাড়া গ্রামের মেরিনা ফিলিং স্টেশনের সামনে সংগঠনের সাব-অফিসে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল লতিফ বাবু (৫০) ও তাঁর চার-পাঁচজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: