মোল্লাহাটে জিডির পর হারানো আইফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ | বিডি-প্রেস 24 ডট কম

মোল্লাহাটে জিডির পর হারানো আইফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ

31 August 2026, 10:02:28

মোল্লাহাটে জিডির পর হারানো আইফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে মোল্লাহাট থানা পুলিশ। পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, সম্প্রতি উপজেলার উদয়পুর ইউনিয়নের চর আস্তাইল এলাকায় রাবেয়া বেগমের একটি আই ফোন ১৫ ও ওয়ান প্লাস নাইন আর মোবাইল সেট হারিয়ে যায়। পরে তিনি মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে হারানো ফোন দুটি উদ্ধার করে। উদ্ধার করা দুটি মোবাইল ফোন আজ (৩১ আগস্ট) প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক ভুক্তভোগীদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন দুটি তুলে দেন।
হারানো মোবাইল উদ্ধারে পুলিশের এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জিডির পর পুলিশ দ্রুত তৎপর হওয়ায় মূল্যবান মোবাইল দুটি উদ্ধার সম্ভব হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard