ফুলবাড়ীতে জামায়াতের যুব সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ধর্ম / বিস্তারিত

ফুলবাড়ীতে জামায়াতের যুব সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

13 September 2026, 8:32:18

ফুলবাড়ীতে জামায়াতের যুব সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

শাহজামাল শাওন, ফুলবাড়ী,কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ ও পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে বালারহাট আদর্শ স্কুল হল রুমে অনুষ্ঠিত এ সমাবেশে সর্বস্তরের তরুণ ও সাধারণ মানুষের ঢল নামে। নাওডাঙ্গা ইউনিয়ন যুববিভাগের সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার,ইউনিয়ন সেক্রেটারি হাফেজ জাহিদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান, কুড়িগ্রাম জেলা শুরা সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা প্রমুখ। এছাড়া উপজেলা ও যুব বিভাগের স্থানীয় দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
​সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শই মানবজাতির ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির পথ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে রাসূল (সা.)-এর শিক্ষা ও নৈতিকতার বাস্তবায়ন আজ অত্যন্ত জরুরি।
​যুবসমাজের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, একটি ইনসাফভিত্তিক, নৈতিক ও শোষণমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত ও আদর্শিক তরুণ প্রজন্ম গঠনে সীরাতের চর্চা এবং ইসলামের সুমহান আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard