প্রবীণ সাংবাদিক আবু সাঈদের মৃত্যুতে বানিয়াচংয়ে শোক
প্রবীণ সাংবাদিক আবু সাঈদের মৃত্যুতে বানিয়াচংয়ে শোক

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ প্রতিনিধিঃ
বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার আবু হানিফ বিন সাঈদের পিতা, প্রবীণ সাংবাদিক জনাব আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (২২ এপ্রিল ২০২৬ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবু সাঈদ ৮০’র দশকের একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৩নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের জাতুকর্ণপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তার মৃত্যুতে বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি বিজ্ঞান আন্দোলন মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার অন্যতম সংগঠক ও বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার খান নাফিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: