প্রতিমন্ত্রী পুতুলের মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, চায়না মেডিকেলে ভর্তি হলো মেধাবী ফাতেমা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

প্রতিমন্ত্রী পুতুলের মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, চায়না মেডিকেলে ভর্তি হলো মেধাবী ফাতেমা

28 August 2026, 12:14:01

প্রতিমন্ত্রী পুতুলের মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, চায়না মেডিকেলে ভর্তি হলো মেধাবী ফাতেমা

সাধীন আলম হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে অনিশ্চয়তায় পড়েছিলেন। তবে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়ে তাঁর স্বপ্নপূরণের পথ সুগম করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

জানা যায়, ফাতেমা খানম চীনের একটি স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করতে না পারায় তাঁর উচ্চশিক্ষার পথ থমকে যাওয়ার উপক্রম হয়। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি প্রথমে ব্যক্তিগতভাবে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল’ থেকে আরও ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ আর্থিক সহায়তায় তিনি চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “আমাদের এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটাই আমাদের লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। তার পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও তার পড়াশোনার প্রয়োজন হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এমন মানবিক সহায়তা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের উন্নয়নেই দেশের উন্নয়ন নিহিত।”

এদিকে, ফাতেমা খানমের পরিবার ও স্থানীয়রা এ সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard