নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই চোর সদস্য গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধার। | বিডি-প্রেস 24 ডট কম

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই চোর সদস্য গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধার।

23 March 2026, 11:23:08

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই চোর সদস্য গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

গত ২০/০৩/২০২৬ তারিখ বেলা অনুমান ১৬.০০ ঘটিকায় পোরশা থানাধীন শিশা বাজার হইতে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলিয়া দুইজন ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া করিয়া শিশা বাজার হইতে রওনা করেন। একই তারিখ বেলা অনুমান ১৬.৩০ ঘটিকায় উক্ত ইজিবাইকটি শিশা বাজার পার হয়ে যাত্রী ছাউনির নিকট পৌঁছাইলে গাড়িতে অবস্থানরত যাত্রীদ্বয় ইজিবাইক চালকের উপর চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করিয়া গাড়ি চুরি করিয়া পালিয়ে যায়।

ঘটনাটি পুলিশ সুপারের নজরে আসা মাত্র, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা থানা, শাপাহার থানা এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ গনকে সমন্বিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে সড়কের চেকপোস্টের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রদান করেন। অজ্ঞান পার্টির সদস্য চোর দুইজন কয়েক ঘন্টা আত্মগোপনে থাকার পর ২১/০৩/২০২৬ তারিখ ভোর রাত অনুমান ০৪.৩০ ঘটিকার দিকে শিশা বাজার দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি বাইকটি উদ্ধার করে এবং অজ্ঞান পার্টির সদস্য চোরদুইজনকে কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আসামীরা নিজেদের ১। মোঃ আব্দুল্লাহ ইসলাম(২৪), ২। মোঃ রনি বাবু(২৭), উভয় পিতা- মোঃ ফয়জুল ইসলাম, উভয় সাং- ভগিরতপুর, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ বলে নাম-ঠিকানা প্রকাশ করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সংক্রান্তে ভিকটিম মোঃ রায়হান(৩৫) পোরশা থানায় বাদী হয়ে এজাহার দায়ের করিলে একটি নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এই অজ্ঞান পার্টির চক্রের আরো কোনো সদস্য নওগাঁ আছে কিনা এ বিষয়ে তদন্ত চলমান আছে

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: