ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ‘জাফর মেনশন’ নামক ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। ডিবির এসআই (নিঃ) মো. তারিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভবনের ৩য় তলার পশ্চিম পাশের একটি রুমের ভেতর থেকে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সজীব কুমার সাহা ঝালকাঠি পৌর শহরের ডাক্তারপট্টি এলাকার অমল চন্দ্র সাহার ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: