জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ হারানো, সন্ধান চেয়ে থানায় জিডি | বিডি-প্রেস 24 ডট কম

জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ হারানো, সন্ধান চেয়ে থানায় জিডি

22 August 2026, 8:32:51

সরদার সাইদী হাসান বাবু্

সরদার সাইদী হাসান বাবু্, খুলনাঃ 

খুলনায় মোটরসাইকেলে যাতায়াতের সময় জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রভর্তি একটি কাপড়ের ব্যাগ হারিয়ে গেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গত ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিট থেকে ৫টার মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী মোড় থেকে ময়লাপোতা রাস্তার মোড় পর্যন্ত মোটরসাইকেলে যাতায়াতের সময় অসাবধানতাবশত একটি কাপড়ের ব্যাগ হারিয়ে যায়।

হারিয়ে যাওয়া ব্যাগের মধ্যে ছিল দুইটি রেইনকোট, জমির মূল দলিল (দলিল নং-৭৯৪/৮৩), কয়েকটি দলিলের নামজারির কাগজ, সিএস পর্চা, এসএ পর্চা, বিআরএস পর্চার সার্টিফায়েড কপি ও ফটোকপি, ডিবি পর্চা, রেকর্ড সংশোধনী মামলার কাগজপত্র, শালিসনামা, সার্ভেয়ার কর্তৃক প্রস্তুত জমির স্কেচ এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র।

ব্যাগটি হারিয়ে যাওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে কাগজপত্র উদ্ধারের জন্য খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে ২১ আগস্ট ২০২৬ তারিখে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি নং-১৬১১ করা হয়েছে।

হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে তা সোনাডাঙ্গা মডেল থানায় জমা দেওয়ার অথবা ০১৮০৬-৩৫৬০৭২ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: